1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Title :
স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহবান

  • আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৩.৩৫ পিএম
  • ২৯৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বর্তমান পরিস্থিতিতে  দেশের সকল মানুষকে ধৈর্য্য ধরার আহবান জানিয়েছেন কবি সাহিত্যিকদের বৃহত্তর সংগঠন জাতীয় সাহিত্য অধিদপ্তর বাস্তবায়ন পরিষদ এর প্রধান সমন্বয়ক কবি, ঔপন্যাসিক ও কলামিস্ট কাজী ছাব্বীর।

এক বিবৃতিতে  তিনি জানান  ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে  দেশ বিজয় অর্জন করেছিলো। তবে সম্পুর্ন ভাবে স্বাধীনতা  পায়নি। গত ১৫ বছর  দেশে একটি  দানবীয় সরকার  দেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিলো।  নিজ দলের রাজাকারদের মুক্তিযোদ্ধা  আর প্রকৃত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের রাজাকার আখ্যা দিয়ে বিভিন্ন কর্মক্ষেত্রে পরিকল্পিত ভাবে বৈষম্য তৈরি করে জেল জুলুম নিপীড়নের মাধ্যমে পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছিলো।মুক্তিযুদ্ধের চেতনায় কুঠারাঘাত করে কথা বলার অধিকার,  দেশের মানুষের ভোটের অধিকার, কেড়ে নিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করে ভিন্ন মতের রাজনৈতিক কর্মীদের নির্বিচারে হত্যা করে জেল জুলুম অত্যাচারের মাধ্যমে দেশকে মৃত্যুপুরীতে পরিণত করে  দানবীয় কায়দায় ক্ষমতাকে চিরস্থায়ী করার উম্মাদনায় লিপ্ত হয়েছিল শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন আওয়ামিলীগ।  

দলীয় নেতাকর্মী ছাড়া দেশে সাধারণ মানুষের নুন্যতম স্বাধীনতা ছিলো না।

ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের মাধ্যমে  ২০২৪ সালে দেশের মানুষ  সম্পুর্ন স্বাধীনতা ফিরে পেল।

কাজী ছাব্বীর  আরও বলেন যে,  মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ  সবায় বাংলাদেশী হিসেবেই দেশপ্রেমের চেতনায় উদ্ভুদ্ধ  হয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে  পাক বাহিনীকে  পরাস্থ করে দেশের বিজয় ছিনিয়ে  এনেছিলো। এখন দেশ গড়ার সময় এসেছে।বর্তমান পরিস্থিতিতে অতি উৎসাহি  হয়ে একটি  চক্র বিভ্রান্ত ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আক্রমণ করে  আন্তর্জাতিক ভাবে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন  করার পরিকল্পনা করতে পারে। এসব কর্মকাণ্ড থেকে  সবায়কে বিরত থাকার আহবান জানিয়েছেন তিনি । কাজী ছাব্বীর আরও বলেন  দেশটা আমাদের সকলের। আমরা সবায় বাংলাদেশী, জাতপাত ধর্ম বর্ণ বিভেদ  সৃষ্টি না করে একে অপরের  বন্ধু হিসেবে  মিলেমিশে  মুক্তিযুদ্ধের চেতনায়  একটি  অসাম্প্রদায়িক  বাংলাদেশ  বিনির্মানে  মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ  সবায়কে এগিয়ে আসার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com