1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

মোহাম্মদ মোহন মিয়া স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

  • আপডেট : শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১২.৩২ পিএম
  • ৩০২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত হলেন জনাব মোহাম্মদ মোহন মিয়া। বর্তমানে তিনি ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

জনাব মোহন ২০২০ সালে ব্যাংকটির ইসলামি ব্যাংকিং কনভার্শন প্রজেক্টের প্রধান হিসেবে নিযুক্ত হন এবং তাঁরই নেতৃত্বে ২০২১ সালের ০১ জানুয়ারি স্ট্যান্ডার্ড ব্যাংক অত্যন্ত সফলতার সাথে পূর্ণাঙ্গ শরি‘আহ্ধসঢ়; ভিত্তিক ইসলামি ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে।

ইতোপূর্বে তিনি ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কর্পোরেট বিনিয়োগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একই ব্যাংকে শাখা ও জোন প্রধান, ব্যবসায় উন্নয়ন প্রধান এবং চিফ রিস্ক অফিসারসহ ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে তাঁর তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে।

বিনিয়োগ ব্যবস্থাপনায় অভিজ্ঞ পেশাদার ব্যাংকার জনাব মোহাম্মদ মোহন মিয়া ১৯৮৫ সালে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ¯œাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড ট্রেন্ট ইউনিভাসির্টি থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পিএইচডি অর্জন করেন।

জনাব মোহন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও কনফারেন্সে যোগদান উপলক্ষে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, বাহরাইন, চীন, হংকং ও সৌদি আরবসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com