1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম পরিচয়ে বসবাসকারীগণসহ দুর্বল জনগণের উপরনির্যাতন অবসানের লক্ষ্যে মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হউন ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

কঠোর নিরাপত্তা, তবুও অলিম্পিক ভিলেজে থামছে না চুরি

  • আপডেট : শনিবার, ৩ আগস্ট, ২০২৪, ১২.১১ পিএম
  • ২৬৩ Time View

চলমান প্যারিস অলিম্পিক গেমসকে ঘিরে শহর জুড়ে কঠোর নিরাপত্তা। কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রায় ৪৫ হাজারের বেশি নিরাপত্তা কর্মী সর্বোচ্চ চেষ্টা করছেন। ইভেন্টগুলোও যাতে নিরাপদে হয় সেদিকেও খেয়াল রাখছেন। তবে কোনোভাবেই থামানো যাচ্ছে না চুরির ঘটনা। একের পর এক চুরি হয়েই যাচ্ছে। এবার তো অলিম্পিক ভিলেজ থেকে এক সঙ্গে পাঁচটি চুরির ঘটনা সামনে এসেছে।

সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে গণমাধ্যমটি জানায়, অ্যাথলেটসদের ভিলেজ থেকে অন্তত পাঁচটি চুরির ঘটনা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা হয়েছে। সেগুলোর মধ্যে জাপান দলের একজন রাগবি খেলোয়াড় রয়েছেন, যিনি দাবি করেছেন, তার একটি বিয়ের আংটি, একটি নেকলেস এবং নগদ ৩ হাজার ইউরো কক্ষ থেকে হারিয়েছে। 

এছাড়া অস্ট্রেলিয়া হকি দলের এক কোচও গেল শনিবার রাতে তার ঘরে থাকা ব্যাংক কার্ড চুরির অভিযোগ করেছেন বলে জানা গেছে। প্যারিসের স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, এরপর থেকে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট দেড় হাজার অস্ট্রেলিয়ান ডলার খোয়া গেছে। জানা গেছে অলিম্পিক ভিলেজ ও তার আশপাশের এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।

এছাড়া ভিলেজ থেকে প্রায় ২৫০ মিটার দূরে শহরটির থানা। তবুও থামানো যাচ্ছে না চুরির ঘটনা। এর আগে গত বৃহস্পতিবার ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার জিকোর গাড়ি থেকে চুরি গেছে ৫ লাখ ইউরোসহ আরও মূল্যবান মালামাল। এ নিয়ে জিকো অভিযোগ করেছেন প্যারিস পুলিশের কাছে। এর আগে আর্জেন্টিনা ফুটবল শিবির থেকেও মূল্যবান জিনিস চুরি হওয়ার ঘটনা ঘটেছে। দলটির কোচ হাভিয়ের মাসচেরানো এ প্রসঙ্গে জানিয়েছিলেন ঐ ঘটনায় প্রায় ৫০ হাজার ইউরো ক্ষতি হয়েছে তাদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com