1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Title :
কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ঈদুল আজহায় টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা ১২৯ কোটি টাকা মুনাফার বিপরীতে সম্পদ মূল্যায়নে গুরুতর অসংগতি, নিরীক্ষা প্রতিবেদনে প্রশ্ন ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম এর দায়িত্ব গ্রহণ

হবিগঞ্জে বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা

  • আপডেট : রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ৮.৩৬ পিএম
  • ১৭১ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরুর তিন মাসে লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জন হয়নি। বেঁধে দেওয়া সময়ের আগামী এক মাসে তা পুরোপুরিভাবে অর্জন হবে কিনা এ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। গত বোরো মৌসুমে হবিগঞ্জে ১ লাখ ২৩ হাজার ৭৩৭ হেক্টর জমিতে থেকে প্রায় ৫ লাখ ২০ হাজার ৬৫০ টন ধান উৎপাদন হয়েছিল। এরপর গত ৩ এপ্রিল থেকে সরকারের গুদামে ৩২ টাকা কেজি অর্থাৎ ১ হাজার ২৮০ টাকা মণ বোরো ধান, ৪৫ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং ৪৪ টাকা কেজিতে আতপ চাল সংগ্রহ করা হচ্ছে।

আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকার কথা। নির্দেশনা অনুযায়ী ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরুর তিন মাস অতিবাহিত হওয়ার পর আর মাত্র এক মাস সময় বাকি আছে। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা থেকে ১৪ হাজার ৭৬০ টন ধান সরকারের গুদামে সংগ্রহ হওয়ার কথা। কিন্তু গত রোববার (২১ জুলাই) পর্যন্ত তিন মাসে মাত্র ৪ হাজার ৭৭৬ টন সংগ্রহ হয়।

লক্ষ্যমাত্রা অর্জন হওয়ার জন্য আরও প্রায় ১০ হাজার টন ধান এক মাসে সংগ্রহ করতে হবে। হাওরাঞ্চলের কৃষকদের মতে, অল্প সময়ে এত ধান সংগ্রহ করা প্রায় অসম্ভব। এদিকে, জেলায় ১৪ হাজার ৯৬৬ টন লক্ষ্যমাত্রার বিপরীতে সেদ্ধ চাল মাত্র ৭ হাজার ২৩৬ ও ৪ হাজার ৮৪৪ টন লক্ষ্যমাত্রার বিপরীতে আতপ চাল ৩ হাজার ৭৯৮ টন সংগ্রহ হয়েছে। এ হিসেবে আতপ চাল সংগ্রহ আশানুরূপ হলেও ধান এবং সেদ্ধ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রার ধারেকাছেও নেই। এ প্রসঙ্গে হবিগঞ্জ খাদ্য কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, সরকারের গুদামে ধান বিক্রির জন্য যে আর্দ্রতা নির্ধারিত, ধান সেই আর্দ্রতা পরিমাণ শুকালে ওজন কমে যায়। এছাড়া খোলা বাজারে ভেজা ধানের দামও এক হাজারের বেশি। সেজন্য প্রান্তিক কৃষকরা সরকারের গুদামে ধান সরবরাহ করতে আগ্রহী না। এ জন্য সেদ্ধ চাল ও ধান সংগ্রহের গতি কম।

তবে বেধে দেওয়া সময় অর্থাৎ আগামী ৩১আগস্টের পর আরও সময় বর্ধিত করে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করা যেতে পারে বলেও দপ্তরটি জানায়। আজমিরীগঞ্জ উপজেলায় হিলালপুর গ্রামের ওয়ারিশ মিয়াসহ কয়েকজন কৃষকের সঙ্গে কথা হলে তারা জানান, সরকারের গুদামে ধান বিক্রি করতে গেলে অনেক প্রতি বন্ধকতার শিকার হতে হচ্ছে। ধান প্রদানকারী কৃষকদের তালিকা প্রণয়নেও নানা অনিয়ম হয় বলেও অভিযোগ করেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com