1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ব্রোকারেজ হাউজ পরিদর্শনে ডিএসই’র চেয়ারম্যান

  • আপডেট : রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ৬.১৪ পিএম
  • ২০৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু রবিবার (২৮ জুলাই) প্রথমবারের মতো মতিঝিলে ডিএসই’র বেশ কিছু ব্রোকারেজ হাউজ পরিদর্শন করেন৷ তিনি ব্রোকারেজ হাউজে স্বশরীরে উপস্থিত হয়ে ট্রেকহোল্ডার প্রতিনিধি এবং বিনিয়োগকারীদের সাথে কুশল বিনিময় করেন এবং লেনদেনে কার্যক্রমে কোন ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন৷

বিনিয়োগকারীদের লেনদেন কার্যক্রমে যে কোন খারাপ সময়ে যেন বাধার সম্মুখীন না হয় সে বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ সর্বদা তৎপর রয়েছে। তিনি পুঁজিবাজার উন্নয়নে খুব শীগ্রই সকল স্তরের বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় করবেন বলেও জানান৷

ঢাকা স্টক এক্সচেঞ্জের তিন কার্যদিবস লেনদেন বন্ধ থাকার পর সকল ব্রোকার এবং শাখা অফিস লেনদেনে অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷ এবং ভবিষ্যতে পুঁজিবাজারের যে কোন খারাপ সময়ে কোনরকম আতংকিত না হয়ে ধৈয্য ধরার আহবান জানান৷ এসময় তার সাথে ছিলেন ডিএসই’র জিএম এন্ড কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান এবং উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানসহ আরও অনেকে৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com