1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪’- এ রানার আপ স্ট্যান্ডার্ড ব্যাংক

  • আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৭.২৮ পিএম
  • ৩৪৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪’- এ রানার আপ হয়েছে শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.।

১৩ জুলাই ২০২৪ তারিখে ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর মধ্যে তুমুল প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে রানার আপ ট্রফি গ্রহণ করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্ধসঢ়;মদ এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া।

মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এমপি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্ধসঢ়; (ব্যাব) এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। এসময় টুর্নামেন্টে অংশগ্রহণকারী ব্যাংকসমূহের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, মোহাম্মদ আবদুল আজিজ এবং মোঃ জাহেদুল হক উপস্থিত ছিলেন।

স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান, এসইভিপি ও চিফ রেমিটেন্স অফিসার মোঃ মোশাররফ হোসাইন, এসইভিপি ও হেড অব এসএএম ডিভিশন মুহাম্মাদ সাঈদ উল্লাহ এবং ইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএসহ প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

উল্লেখ্য, ব্যাংকারদের স্বাস্থ্য ও ভ্রাতৃত্ববোধের উন্নয়নকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর উৎসাহ ও পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্ধসঢ়; (ব্যাব) এর সার্বিক ব্যবস্থাপনা ও তত্বাবধানে ২০২৩ সাল থেকে ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com