1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যা

  • আপডেট : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৪.০১ পিএম
  • ১৯৭ Time View

সুনামগঞ্জে অবিরাম বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ নিয়ে চলতি মৌসুমে তৃতীয় দফায় বন্যার মুখোমুখি হতে হচ্ছে সুনামগঞ্জবাসীকে। আজ শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টায় সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

গত ১৬ জুন সুনামগঞ্জে বন্যার কবলে পড়ে হাওরবাসীরা। পরবর্তীতে ১ জুলাই দ্বিতীয় দফার বন্যার সম্মুখীন হন এই এলাকার মানুষ। এর রেশ না কাটতেই আবারও অস্বাভাবিক হারে জেলার সব নদ-নদীর পানি বেড়ে তৃতীয় দফায় বন্যার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সুনামগঞ্জের প্রধান নদী সুরমা বিপৎসীমা অতিক্রম করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন জেলার লক্ষাধিক মানুষ।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে সুনামগঞ্জের সীমান্তবর্তী নদী, ধোপাজান, যাদুকাটা ও পাটলাই নদী এবং খাসিয়ামার, চেলা নদী দিয়ে দ্রুত বেগে পানি প্রবাহিত হয়ে জেলার প্রধান নদী সুরমা বিপৎসীমা অতিক্রম করেছে। এ ছাড়া পানি বেড়েছে হাওরে। এতে সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় ফের বন্যায় পরিস্থিতি দেখা দিয়েছে। লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত ও ভারতে বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। এর ফলে জেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com