1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

জয়পুরহাটে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম ‘আপন এন্টারপ্রাইজ’ উদ্বোধন

  • আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৬.৫৭ পিএম
  • ৩৪৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বমানের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জয়পুরহাটের আক্কেলপুরে যাত্রা শুরু করলো দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘আপন এন্টারপ্রাইজ’।

মঙ্গলবার (৯ জুলাই) ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এক্সক্লুসিভ শোরুমটির উদ্বোধন করেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম।

উপজেলার ডাকবাংলো সংলগ্ন মেইন রোডে চালু হওয়া শোরুমটিতে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।

উদ্বোধন উপলক্ষে ওয়ালটনের যেকোনো পণ্য কেনায় ক্রেতাদের ১০ শতাংশ ছাড় দিচ্ছে আপন এন্টারপ্রাইজ। এই সুবিধা চলবে চলতি জুলাই মাস জুড়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আক্কেলপুর পৌরসভার মেয়র শহিদুল আলম চৌধুরী, থানার ওসি নয়ন হোসেন, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন, এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুজ্জামান রানা, ডিভিশনাল সেলস ম্যানেজার মিজানুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার মেহেদি হাসান, আপন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছানোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে আপন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছানোয়ার হোসেন জানান, আন্তর্জাতিকমানের পণ্য ও সেবা প্রদানের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছে। ওয়ালটন সব সময় সর্বোচ্চ ক্রেতাসুবিধা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় নতুন শোরুমটি উদ্বোধন উপলক্ষে চলতি জুলাই মাস জুড়ে যেকোনো পণ্য কেনায় ক্রেতারা ১০ শতাংশ ছাড় পাবেন।

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম বলেন, ওয়ালটনের আন্তর্জাতিকমানের পণ্য এখন প্রতিটি ঘরে শোভা পাচ্ছে। রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। ওয়ালটনের ইলেকট্রনিক্স পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই শোরুমটির উদ্বোধন। নতুন শোরুমটি থেকে এই অঞ্চলের মানুষ এখন আরও সহজেই ওয়ালটনের পণ্য ও সেবা পাবেন।

চিত্রনায়ক আমিন খান বলেন, দেশে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা মিটিয়ে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের পণ্য এখন ৪০টিরও অধিক দেশে রপ্তানি হচ্ছে। এই অঞ্চলে নতুন শোরুমের মাধ্যমে ওয়ালটনের ব্যবসায়িক পরিধি আরও বৃদ্ধি পাবে। আপন এন্টারপ্রাইজের মাধ্যমে হাতের নাগালেই পাবেন প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com