1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Title :
দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত ফলাফলের লক্ষ্যে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) বিষয়ক কর্মশালা আয়োজন আটকে থাকা আমানত ফেরাতে ৫ এনবিএফআইয়ে হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক বিশেষ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সাব্বির ফয়েজ ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

সিলেটের কানাইঘাটে নদী থেকে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ

  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৪.১৪ পিএম
  • ২৫৭ Time View

সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির ৮ ওয়ার্ডের বড়দেশ দক্ষিণ ও বড়দেশ বাজার এলাকায় একাধিক হাইড্রলিক ড্রেজার দিয়ে বালু ঊত্তোলনের ফলে নদী ভাঙ্গনে অত্র এলাকা ও বাজার সহ বিস্তর এলাকা অনেক অসহায় মানুষের বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

এলাকাবাসীর প্রতিবাদের মুখে রোববার (৭ জুলাই) উপজেলা প্রশাসন পুলিশ নিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন।

এ ঘটনার জের ধরে অবৈধ বালু উত্তোলনকারীদের কিছু লাঠিয়াল বাহিনীর হামলায় উপজেলার নিজ বড়দেশ গ্রামের শরীফ আহমদ (২৭) নামে এক যুবক কে বড়দেশ বাজারে একা পেয়ে  বেলা ২ টায় দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয় । হামলায় আহত শরীফ আহমদ কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে চিকিৎসা দিন রয়েছেন বলে জানা গেছে। ওই ঘটনার জন্য শরীফ আহমদ বাদী হয়ে রোববার (৭ জুলাই) সন্ধ্যায় কানাইঘাট থানায় ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম সরদার অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন প্রাথমিক তথ্যের সত্যতা পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com