1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস

হিলি বন্দরে রাজস্ব আদায় ৬৪২ কোটি টাকা

  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৭.৫০ এএম
  • ২০৮ Time View

চলতি ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রাজস্ব আদায় করেছে দিনাজপুরের হিলি বন্দর কাস্টমস। ৬২৭ কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয়েছে ৬৪২ কোটি টাকা। ১৫ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করেছে এই বন্দর কাস্টমস। 

রোববার (৭ জুলাই) বিকেলে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের সহকারী কমিশনার নার্গিস আক্তার। 

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. হারুন জানান, ২০২৩-২৪ অর্থবছরে এই বন্দরে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ৬ লাখ ২৬ হাজার মেট্রিকটন। তা থেকে সরকার রাজস্ব পেয়েছেন ৬৪২ কোটি টাকা। 

তিনি আরও জানান, এই অর্থবছরে জুলাই মাসে ৩২ কোটি, আগস্ট মাসে ৪৩ কোটি, সেপ্টেম্বর মাসে ৩৯ কোটি, অক্টোবর মাসে ৩৭ কোটি, নভেম্বর মাসে ৫৩ কোটি, ডিসেম্বর মাসে ৫৭ কোটি, জানুয়ারি মাসে ৪৩ কোটি, ফেব্রুয়ারি মাসে ৩৫ কোটি, মার্চ মাসে ১০৫ কোটি, এপ্রিল মাসে ৫৭ কোটি, মে মাসে ৯৮ কোটি ও জুন মাসে ৪৩ কোটি টাকা আদায় হয়। এতে ১২ মাসে মোট ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। 

হিলি কাস্টমসের সহকারী কমিশনার নার্গিস আক্তার বলেন, ২০২৩-২৪ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৫ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে। মূলত যেসব পণ্যের শুল্ক বেশি এসব পণ্য আমদানি হয়েছে। ডলারের দাম বেশি ও বন্দরে পণ্য আমদানির সঠিক তদারকি করায় রাজস্ব বৃদ্ধি পেয়েছে। ভারতের সাথে এই বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। আশা করছি আগামীতেও রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com