1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে স্ত্রীর স্বীকৃতি পেতে প্রেমিকের বাড়ি গিয়ে হামলার শিকার কিশোরী

  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৬.১৭ পিএম
  • ২৬৯ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে হাতে বিয়ের কাবিননামা নিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের স্বীকৃতি পেতে বিগত ২ দিন ধরে অনশন শুরু করছিলেন এক কিশোরী। এ ঘটনায় এলাকার মানুষ তাকে দেখতে ভীড় জমায়। চাঞ্চল্য তৈরি হয় এলাকায়।

রবিবার (৭ জুলাই) রাতে শ্বশুরবাড়ির লোকজন ওই কিশোরীর উপর হামলা শুরু করে। প্রচন্ড আহত হলে পুলিশ কিশোরীকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে ভর্তি করে ঘটনাটি ঘটেছে। মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ের এক্তিয়ারপুর গ্রামে। অভিযুক্ত ও স্বীকৃতি না দেওয়া স্বামী নাম আরব আলী ওই গ্রামের জমির আলী ছেলে।

ভুক্তভোগী কিশোরীর নাম ডলি আক্তার(২১) একই ইউনিয়নের দাশপাড়া গ্রামের বাসিন্দা। কিশোরী ডলি আক্তার বলেন, আমার স্বামী ও তার বাড়ির লোকজন আমার বিয়ের কাবিননামা স্বীকার করছে না আমার অতীত নিয়ে অপবাদ রটাচ্ছে।

তারা বলছে আমি না কি জোরপূর্বক আমার স্বামীকে কাবিননামায় স্বাক্ষর করাতে বাধ্য করিয়েছি। আমার এখন কোথাও যাওয়ার জায়গা নেই আমি স্বামীর ঘরে যাব না হয় পরপারে। স্বামী আরব আলী মুঠোফোনে বলেন, এ ঘটনায় আমি অনেক লোকজনকে টাকা খাইয়েছি। ওই মেয়ে এখন আবার আমাকে ব্ল্যাকমেইল করছে আমি ওই মেয়েকে বিবাহ করিনি।

মাধবপুর থানার ওসি তদন্ত আতিকুর রহমান আতিক জানান, কাবিননামা ও যাবতীয় প্রমাণ থাকা সত্ত্বেও স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেওয়া এক ধরনের অপরাধ। আমরা ঘটনাস্থল ঘুরে এসেছি। মেয়ের উপর হামলার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com