1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ভিসা নিয়ে সুখবর দিলো কানাডা

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৭.৪৯ এএম
  • ১৫২ Time View

কানাডার শরণার্থী ও নাগরিকত্ব মন্ত্রী সিন ফ্রেজার দেশটিতে ভিসা ছাড়াই প্রবেশের ক্ষেত্রে নতুন ঘোষণা দিয়েছেন।

সিন ফ্রেজার জানান, এখন থেকে ভিসা ছাড়া ‘বিমানযোগে’ কানাডায় আরও ১৩ দেশের নাগরিকরা আসতে পারবেন। আগে প্রায় ৫০টি দেশের নাগরিকরা এ সুবিধা পেতেন। এ তালিকায় নতুন করে যুক্ত হলো ১৩টি দেশ।

মঙ্গলবার (০৬ জুন) মেনিটোবা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে এ কথা জানান ফ্রেজার।

দেশটিতে প্রবেশের ক্ষেত্রে যে টেম্পরারি রেসিডেন্স অথবা ভিজিট ভিসা প্রয়োজন- এই ১৩টি দেশের পাসপোর্টধারীদের ক্ষেত্রে সেটি লাগবে না। তবে এক্ষেত্রে শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

দেশগুলো হলো– ফিলিপাইন, মরক্কো, পানামা, এন্টিগা অ্যান্ড বারবুডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিনস, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আর্জেন্টিনা, কোস্টারিকা, উরুগুয়ে, সেশেলস এবং থাইল্যান্ড।

ভিসা ছাড়া প্রবেশের শর্ত-

এই ১৩ দেশের সব নাগরিক ভিসা ছাড়া কানাডায় প্রবেশের সুবিধা পাবেন না। শুধুমাত্র যারা গত ১০ বছরে অন্তত একবার হলেও কানাডার ভিসা পেয়েছিলেন অথবা যাদের কাছে বর্তমানে যুক্তরাষ্ট্রের অস্থায়ী ভিসা আছে তারাই সুবিধাটি ভোগ করতে পারবেন।

সিন ফ্রেজার জানিয়েছেন, ভিসা প্রক্রিয়া সহজলভ্য ও দ্রুত করতে দেশগুলোর নাগরিকদের এ সুবিধা দেওয়া হয়েছে। এর আগে ২০১৭ সালে ব্রাজিলেও এ ধরনের একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। যেটির ফলাফল ইতিবাচক ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com