1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

ফাইভ-জি সেবা চালুর নির্দেশ

  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪, ১১.০১ এএম
  • ১৬৪ Time View

গুলশান-বনানীসহ বেশ কয়েকটি স্থানে ৩০ অক্টোবরের মধ্যে বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা চালু করতে মোবাইল অপারেটরদের নির্দেশ দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের গ্রাহকসেবার মান (কলড্রপ ইত্যাদি) নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ৩০ অক্টোবরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, চট্টগ্রাম বন্দর, গুলশান, বনানী এলাকায় বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা চালু করতে হবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে ফাইভ-জি তরঙ্গ নিলামের প্রায় দুই বছর পর লাইসেন্সিং নীতিমালা প্রকাশ করে বাংলাদেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

নীতিমালা অনুযায়ী, ৫জি লাইসেন্সপ্রাপ্ত চার প্রতিষ্ঠানকে দ্বিতীয় বছরের শুরু থেকে সব ধরনের ফাইভ-জি সেবা চালু করার সক্ষমতা অর্জন করতে হবে। এসব সেবার মধ্যে আছে স্মার্ট সিটি, স্মার্ট হোম, ইনটেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম, স্মার্ট গ্রিডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা।

‘রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনস ফর সেলুলার মোবাইল সার্ভিসেস ইন বাংলাদেশ’ নামের এই সমন্বিত নীতিমালা ৫জির পাশাপাশি ২জি, ৩জি ও ৪জি প্রযুক্তির জন্যও প্রযোজ্য হবে।

২০২২-এর মার্চে দেশের চারটি মোবাইল অপারেটর গ্রাহকদের ফাইভ-জি সেবা দেয়ার উদ্দেশ্যে ১২৩ কোটি মার্কিন ডলারে ১৯০ মেগাহার্জ তরঙ্গ কিনেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com