1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Title :
দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত ফলাফলের লক্ষ্যে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) বিষয়ক কর্মশালা আয়োজন আটকে থাকা আমানত ফেরাতে ৫ এনবিএফআইয়ে হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক বিশেষ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সাব্বির ফয়েজ ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

সিলেটে বন্যার পানি নামছে ধীর গতিতে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ২.৫৩ পিএম
  • ২০৮ Time View

সিলেট প্রতিনিধি: সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বন্যাপ্লাবিত এলাকা গুলো থেকে পানি নামছে ধীর গতিতে। সুরমা নদীতে পানি কমলেও কুশিয়ারা নদীর দুটি পয়েন্টে পানি বুধবার সকাল নয়টার দিকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, নদ-নদী পানিতে ভরাট থাকায় বন্যার পানি নামতে সময় লাগছে। ভারতে থেকে পাহাড়ি ঢল না নামলে এবং সিলেটে বৃষ্টি কম হলে পরিস্থিতির উন্নতি হবে।

সিলেট পাউবো সূত্র জানায়, বুধবার সকাল নয়টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি বিপদসীমার নিচে ছিল। এর আগে সকাল ছয়টা পর্যন্ত পানি বিপদসীমার ওপরে ছিল। নদীর ওই পয়েন্টে বিপদসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। আবার কুশিয়ারা নদীর অমলশিদ ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ওপরে অবস্থান করছিল। অমলশিদ পয়েন্টে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে বিপদসীমা ১৫ দশমিক ৪০ সেন্টিমিটার। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে সকাল ৯টায় পানি বিপদসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নগরের দুটি ওয়ার্ডসহ সিলেটের ১৩টি উপজেলায় বন্যা কবলিত হয়ে মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। মঙ্গলবারের হিসাব অনুযায়ী, জেলার ৭৩৪টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ২৫৩টিতে বন্যা কবলিত মানুষ অবস্থান করছিলেন। এসব আশ্রয় কেন্দ্রে ১২ হাজার ৯০৫ জন আশ্রয় নিয়ে ছিলেন।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি কমতে শুরু করেছে। সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com