শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে পৌর মহা শ্মশানে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি আলমডাঙ্গায় জামায়াতের অফিস ও কর্মীদের দোকানে হামলা-লুটপাটের অভিযোগ নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপি জামায়াতের ১০ জন আহত সিলেটে ভোট পড়েছে ৪৮.১৫ শতাংশ, বিজয়ী হলেন যারা বঙ্গদেশে ভালোবাসা দিবসের আমদানী তথ্য এবং একটি চাপা পড়া ইতিহাস – ইমতিয়াজ আহমেদ হবিগঞ্জে বিএনপির ইতিহাস ৪টি আসনেই নিরঙ্কুশ বিজয় আগামীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-কে বিজয়ী শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা জেমস আব্দুর রহিম রানা চট্টগ্রামের ১৬টি আসনে বেসরকারিভাবে বিএনপি বিজয়ী হয়েছে ১৪ টি আসনে আর জামাত বিজয়ী হয়েছে ২ টি আসনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি, জামায়াত-২, সতন্ত্র-১ দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তারেক রহমান: নিরঙ্কুশ জয়ের পথে বিএনপি! ‎ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবুর বড় জয়

ধর্ষণ মামলায় জামিন পেলেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৩৬ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা কথিত স্ত্রীর ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক নেতা মামুনুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত এক হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

আসামিপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় এক হাজার টাকা বন্ডে মামুনুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত। 

তিনি আরও জানান, আমার মক্কেল মামুনুল হক অসুস্থ থাকার কারণে গত মঙ্গলবার আদালতে হাজির হতে পারেনি। চিকিৎসক তাকে ৭ দিনের বেড রেস্টে থাকার জন্য বলেছিলেন। আমরা চিকিৎসকের কাগজপত্রসহ আদালতকে বিষয়টি অবগত করে সময় প্রার্থনা করলেও আদালত তা আমলে না নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ মামলায় মামনুল হকের জামিন মঞ্জুর করেন। গত ৩ মে জামিনে কারামুক্ত হন মাওলানা মামুনুল হক।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। 

খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকে ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় অবস্থান করেন মামুনুল হক। এ ঘটনার ১৫ দিন পর ১৮ এপ্রিল ওই মাদরাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া নারী।

যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক। এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অর্ধশতাধিক মামলা হয়। পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS