1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

সিলেটে ফের ভারি বর্ষণের পূর্বাভাস, বন্যার শঙ্কা

  • আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪, ১০.৫০ পিএম
  • ১৭৪ Time View

টানা বর্ষণ আর উজানের ঢলে সিলেট অঞ্চলের বেশিরভাগ এলাকা তলিয়ে যায়। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কিছুটা নেমে গেছে। কিন্তু এতে আশা দেখছেন না আবহাওয়াবিদরা। শঙ্কা প্রকাশ করেছেন, আরও ভারি বৃষ্টিপাতের।

সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, এ অঞ্চলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় আবারও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। উজানেও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে নদ-নদীর পানি বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতির তৈরি হতে পারে।

সোমবার (১৭ জুন) ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরআগে রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৩৬৫ মিলিমিটার, সিলেটে ২৮৫ মিলিমিটার, জাফলংয়ে ২৫২ মিলিমিটার, সুনামগঞ্জের লরের গড়ে ২২৮ মিলিমিটার, সিলেটের লাটুতে ১৭৫ মিলিমিটার, মৌলভীবাজারের বড়লেখা দখিনাবাগে ১৬২ মিলিমিটার, সিলেটের কানাইঘাটে ১৩৭ মিলিমিটার, জকিগঞ্জে ১৩৩ মিলিমিটার ও লালাখালে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পাউবো।

এছাড়া সিলেটের উজানে থাকা ভারতের চেরাপুঞ্জিতে ১২৬, শিলিগুড়িতে ১২৬ দশমিক ৮, কোচবিহারে ৯২, গোয়াহাটিতে ৭০, শিলচরে ৬৮ ও আসামে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া অফিস।

এমন অবস্থায় ফিকে হয়ে গেছে সিলেটবাসীর ঈদ। অবিরাম বৃষ্টিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলার প্রত্যেকটি ওয়ার্ডসহ বিভিন্ন কক্ষে পানি ঢুকে গেছে। এতে বিপাকে পড়েছেন রোগী, স্বজন ও চিকিৎসকরা।

এদিকে, টানা বর্ষণে সুনামগঞ্জ শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। সুরমা নদীর পানি উপচে শহরে প্রবেশ করছে। এতে শহরের পূর্ব নুতনপাড়া, পশ্চিম নতুনপাড়া, মরাটিলা শান্তিবাগ, টিলাপাড়া, জামতলা, হাজীপাড়া, মল্লিকপুর, পশ্চিম বাজার, মধ্যবাজার জেলরোড, শান্তিবাগ, নবীনগর ষোলঘর, উকিলপাড়া, বড়পাড়া, সাহেব বাড়িঘাট, লঞ্চঘাট, কালীপুর ও সুলতানপুর এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। রোববার (১৬ জুন) রাত ১১টা থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত সুনামগঞ্জে ৩৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com