1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

সুনামগঞ্জে বন্যায় ম্লান ঈদের আনন্দ

  • আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪, ১.৫১ পিএম
  • ২২১ Time View

সুনামগঞ্জে ঈদুল আজহার খুশি ম্লান করে দিয়েছে বন্যা। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার সব নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে লোকালয়ে ঢুকে গেছে। সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ১৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুরমা নদীর তীর উপচে পৌরশহরে পানি ঢুকে বন্যা দেখা দিয়েছে। সুনামগঞ্জ শহরের বড়পাড়া, তেঘরিয়া, দক্ষিণ আরপিনগর, কাজির পয়েন্ট, বাঁধনপাড়ায় মানুষের বসতঘর ও রাস্তাঘাটে পানি উঠে গেছে। শহরের কাজির পয়েন্ট পানির নিচে তলিয়ে গেছে।

আজ ঈদের দিন। বেশির ভাগ বাসার ভিটিতে পানি থাকায় কোরবানির গরু নিয়ে বিপাকে পড়েছেন মানুষ। এলাকাবাসী বলছেন, গত কয়েকদিন ঈদকে সামনে রেখে কোরবানির সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। কিন্তু ঘরের আঙিনায় পানি থাকায় কোরবানি দেওয়ার জায়গাটুকুও নেই।

কাজির পয়েন্টের ব্যবসায়ী মো. রাজু আহমদ বলেন, ‘রাতে এত বৃষ্টি হয়েছে সকাল থেকে নদীর পানি বেড়ে কাজির পয়েন্টের সড়ক ডুবিয়ে দিয়েছে। দোকানের সব মালামাল ভিজে যাচ্ছে। ভোর থেকে মালামাল সরানোর কাজ করছি।’

ষোলঘর এলাকার বাসিন্দা মো. মামুন জানান, বাসার নিচে হাটু সমান পানি। কোরবানি করার মত জায়গা পাওয়া যাচ্ছে না। এখন পানি না নামলে গরু জবাই করা সম্ভব না। 

একইভাবে সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকায় বন্যা দেখা দিচ্ছে। এই ছয় উপজেলায় অন্তত দুই শতাধিক গ্রামে বন্যা দেখা দিয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, স্বল্প মেয়াদি বন্যা চলছে। তবে এই বন্যা বেশি দিন স্থায়ী হবে না।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, ‘বন্যা মোকাবিলা করতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com