1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

দাম বেড়েছে স্বর্ণের

  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ১০.২৫ এএম
  • ১৬৩ Time View

দেশের বাজারে স্বর্ণের বেড়েছে। সর্বোচ্চ মানের তথা ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। আগামীকাল মঙ্গলবার (১২ এপ্রিল) এই দাম কার্যকর হবে।

২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার বাজুসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, আগামীকাল থেকে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ৭৮ হাজার ৮৪৯ টাকা দরে। ২১ ক্যারেটের স্বর্ণের দাম একই পরিমাণ বেড়ে ৭৫ হাজার ৩৪৯ টাকা হয়েছে। গত তিন সপ্তাহ ৭৪ হাজার ৬৫০ টাকায় বিক্রি হয়েছে এই মানের স্বর্ণ।

১৮ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি পড়বে এখন থেকে ৬৪ হাজার ৫৬০ টাকা। সোমবার পর্যন্ত ৬৩ হাজার ১০২ টাকায় বিক্রি হয়েছে।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ হাজার ২২৫ টাকা বেড়ে হয়েছে ৫৩ হাজার ৮২৯ টাকা। ৫২ হাজার ৬০৫ টাকায় বিক্রি হয়েছে এই তিন সপ্তাহ। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। আগের দামেই বিক্রি হবে এই ধাতু।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com