1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Title :
তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প

ইউটিউব থেকে সেই বিজ্ঞাপন সরালো কোকাকোলা

  • আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ২.০৮ পিএম
  • ২১৭ Time View

কোকাকোলা বাংলাদেশে একটি বিজ্ঞাপন প্রকাশ করলে নেটিজনদের একাংশের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচনার মুখে এবার এই বিজ্ঞাপনটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব থেকে সরিয়ে ফেলেছে। মঙ্গলবার সকাল থেকে কোকাকোলার চ্যানেলে বিজ্ঞাপনটি দেখা যাচ্ছে।

তবে ভিডিও সরিয়ে নেওয়ার বিষয়ে কোকাকোলা কর্তৃপক্ষ অফিশিয়ালি কোনো বক্তব্য দেয়নি।

এ বিজ্ঞাপনে মডেল হিসেবে ছিলেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলাসহ যে-সব মডেল এ বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন। অনেকে কোকাকোলা বয়কটের পাশাপাশি অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন। 

সাধারণ জনগণ অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দেওয়ার পরে শরাফ আহমেদ জীবনও শিমুল শর্মা বিজ্ঞাপনে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন। শরাফ আহমেদ জীবন বলেন, ‘আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যেকোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি।’

এদিকে শিমুল শর্মা বলেন, ‘আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি, আমার এই পথচলায় ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com