1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন মোদি

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ১১.০২ এএম
  • ১৯৪ Time View

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট জয় পায়। মঙ্গলবার এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভিনন্দন জানান। অভিনন্দন বার্তার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।

বুধবার (৫ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় (সাবেক টুইটার) তিনি শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

মোদি ধন্যবাদ বার্তায় বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যা গত এক দশকে অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। আমি আমাদের জনকেন্দ্রিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

এর আগে এক অভিননন্দন বার্তায় নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ এবং ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তায় তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা হিসাবে, আপনি ভারতের জনগণের আশা-আকাঙ্ক্ষা বহন করেন। দৃঢ়প্রত্যয়ী এই বিজয় ভারতের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক, যা দেশের প্রতি আপনার নেতৃত্ব, প্রতিশ্রুতি এবং আত্মোসর্গকে মনে করিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com