1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

বীরগঞ্জে মহানবীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় এক ব্যক্তি গ্রেপ্তার

  • আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪, ১০.০৭ পিএম
  • ৩৩০ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি মুলক কথা লেখার ঘটনায় শাওন রায় (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার সকালে বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড নিবাসী মোতাছিম বিল্লাহ এর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

বীরগঞ্জ থানা পুলিশ জানান, পৌর শহরের ৪ নং ওয়ার্ডের কুমারপাড়া আরিফ বাজার মহল্লার মাধব চন্দ্র রায় এর ছেলে শাওন রায়ের ফেসবুক আইডির মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ বা অনুভুতিতে আঘাত হেনে গত রবিবার রাত ৯ টার দিকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করা হয় “ বিভিন্ন ছবিসহ  সেই লেখাটি মুহুর্তেই বিভিন্ন মোবাইলে ছড়িয়ে পড়ে। এনিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কৌশলে এলাকাবাসীর সহায়তায় শাওনকে গ্রেপ্তার করেছে।

দুপুরে বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের আবু তাহেরের ছেলে মোতাছিম বিল্লাহ বাদী হয়ে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে যাহার মামলা নং ৮। তারিখ – ০৫-০৬-২০২৪।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান জানান, স্থানীয়রা শাওনকে আটক করে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি সঠিকতা নিরুপনে কাজ করছেন তারা। বর্তমানে পরিস্থিতি স্বভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com