1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ টাকা অনুদান দিল বিকাশ

  • আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪, ৪.৩৮ পিএম
  • ২২১ Time View

সম্প্রতি দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে বিকাশ। ইতোমধ্যেই বেশি ক্ষতিগ্রস্ত আড়াই হাজার পরিবারের কাছে পৌঁছে গিয়েছে এই অনুদান।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগের অংশ হয়ে পরিবার প্রতি ২ হাজার টাকা করে জরুরি সহায়তা দিয়েছে বিকাশ, যা দিয়ে চার জনের একটি পরিবারের দু’সপ্তাহের খাবারের ব্যবস্থা করা সম্ভব। ক্ষতিগ্রস্তরা অনুদানের এই অর্থ সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করেছেন। নিকটস্থ বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে কোনো চার্জ ছাড়াই অনুদানের এই অর্থ ক্যাশ আউট করতে পারছেন তারা।

এছাড়াও, ব্র্যাকের ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগে বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ আইকন থেকে ব্র্যাক নির্বাচন করে অথবা সরাসরি ব্র্যাক-এর বিকাশ মার্চেন্ট নাম্বার—০১৭৩০৩২১৭৬৫ -এ যে কেউ যেকোনো স্থান থেকে সামর্থ অনুযায়ী রিমালে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ অনুদান করতে পারছেন।

উল্লেখ্য, গত ২৬ মে রাতে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় রিমাল এবং তার সাথে আসা জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকায় লাখ লাখ মানুষ সরাসরি আক্রান্ত হয়েছেন, যাদের অনেকেরই বসতবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে, হারিয়েছেন মাঠের ফসল, প্রাণিসম্পদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com