1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

“নামাজ পড়তে গিয়ে হারিয়ে গেল রিকশা” আর্থিক সহযোগিতা প্রদান করলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান

  • আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪, ২.৪৪ পিএম
  • ২৫৮ Time View

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট রেলষ্টেশন জামে মসজিদ থেকে নামাজ পড়ার সময় হারিয়ে যাওয়া অটোরিকশা চালক রমজান আলীকে আর্থিক সহযোগিতা প্রদান করলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল। 

আজ বুধবার দুপুরে নিজ কার্যালয়ে রিকশাচালক রমজানসহ দুর্গাপুরে ঘূর্ণিঝড়ে গাছ চাপায় নিহত সন্তোষ কুমার ও সাইকেল হারানো জজ আদালত মসজিদের ঈমাম ইমদাদুল হককে আর্থিক সহযোগিতার চেক বিতরন করেন তিনি। 

এসময় রমজান আলী বলেন,যে অটোরিকশাটি আমি হারিয়েছি তা দিয়ে আমার পরিবারের ভরণপোষণ চলতো। রিকশাটি হারিয়ে দিশেহারা ছিলাম। জেলা পরিষদ চেয়ারম্যানের সহযোগিতায় আমি আবার নতুন করে রিকশা কিনে পরিবারের ভরনপোষণ চালাতে পারবো। 

এসময় জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন,প্রাকৃতিক দুর্যোগ,অসুস্থ রোগী ও বিভিন্ন সমস্যায় জর্জরিত জেলার জনগনের জন্য লালমনিরহাট জেলা পরিষদ উন্মুক্ত। জেলা পরিষদের এই সহযোগিতা কার্যক্রম আগামীদিনেও চলমান থাকবে।

এসময় জেলা পরিষদের সদস্য মেহেরুন নাহার মেরী, সদস্য মোজাম্মেল হক ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নুসহ অফিস কর্মকর্তার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com