বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

বীরগঞ্জে রোগীদের মাঝে চিকিৎসা সহায়তার সরকারী অনুদানের চেক বিতরণ

মোঃ নাজমুল ইসলাম (মিলন) 
  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৩৩ Time View

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

বীরগঞ্জ  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সোমবার (৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজকল্যাণ আওতাধীন অধিদফতরের মন্ত্রণালয়ের সমাজসেবা আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৮১ জন অস্বচ্ছল রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

 উপজেলার জন অস্বচ্ছল জটিল রোগীর চিকিৎসার জন্যে এককালীন অনুদানের চেক প্রদান করেন এমপি আলহাজ্ব জাকারিয়া জাকা। 

উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী ‘র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া জাকা। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি শিবলী সাদিক, পৌর কাউন্সিলর বনমালী রায়, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম। 

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS