1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

রেকর্ড পরিমান উত্থানে ভারতের শেয়ারবাজার

  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪, ২.৩০ পিএম
  • ২১৫ Time View

ভারতের সমীক্ষা বলছে ৩৫০ এর বেশি আসন পাবে বিজেপি নেতৃত্বাধীন এমডিএ। আর সেই খবরেই ভারতের শেয়ারবাজারে সেনসেক্স বেড়েছে ২ হাজার ২৮৫ পয়েন্ট বা ৩.০৯ শতাংশ।

আজ সোমবার (০৩ জুন) লেনদেনের মাঝামাঝি সময়ে ভারতের শেয়ারবাজারে এমন চিত্র দেখা যায়।

এদিন রেকর্ড লাফ দিয়ে উঠেছে নিফটিও। এই সূচকটি এখন পর্যন্ত বেড়েছে প্রায় ৭০০ পয়েন্ট। এর ফলে নিফটি উঠেছে ২৩ হাজার ২২৭ পয়েন্টে।

সেনসেক্স এবং নিফটি বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক। এদের ওঠাপড়ার উপর নির্ভর করে পুঁজিবাজার এবং শেয়ারদর।

এর আগের কার্যদিবসে সেনসেক্সের লেনদেন শেষ হয়েছিলো ৭৩ হাজার ৯৬১ পয়েন্টে। আজ সর্বোচ্চ ৭৬ হাজার ৭৩৮ পয়েন্টে উঠেছিলো। এরপর সূচকটি কিছুটা কমে এখন ৭৬ হাজার ২৪৭ পয়েন্টে নেমেছে।

এর আগে গত ১৯ এপ্রিল ভারতে লোকসভার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুদিন আগে থেকে দেশটির শেয়ারবাজার প্রবল গতিতে উর্ধমুখী হতে থাকে। তখন পর্যন্ত ক্ষমতাসীন বিজেপি ও তার এনডিএ জোটের ক্ষমতায় বহাল থাকার সম্ভাবনা তীব্র ছিল।

সরকার পরিবর্তন না হলে নীতিমালা ও উন্নয়নের বর্তমান ধারা বহাল থাকবে এমন আশাবাদে উজ্জীবিত হয়ে বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে সক্রিয় হয়ে ওঠেন।

কিন্তু প্রথম তিন ধাপের ভোট শেষ হওয়ার পর বিজেপি জোটের ক্ষমতায় ফেরার সম্ভাবনা ফিকে হতে থাকলে বাজার কিছুটা গতি হারায়। তবে এমডিএর ৩৫০ এর বেশি আসন পাবার খবরে লাফিয়ে বাড়ছে ভারতের পুঁজিবাজারের সূচকগুলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com