1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

পাবনায় কর্মস্থলের সামনে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

  • আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪, ৯.৫৫ পিএম
  • ৩৫৪ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে রিনা বেগম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত রিনা ঈশ্বরদী ইপিজেডের একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। ঘটনার পর ঘাতক স্বামী মিলনকে আটক করেছে পুলিশ।

রোববার (২ জুন) সকাল ৭টার দিকে কর্মস্থলে আসার পথে পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে ও চাপাইনবাবগঞ্জ পৌর শহরের বাসুনিয়া পট্টির শুকুর আলীর ছেলে মিলন হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, মিলন হোসেন নেশায় আসক্ত ছিলেন। এ নিয়ে দু’জনের মনোমালিন্যের জের ধরে দু’বছর ধরে আলাদা থাকতেন রিনা। তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে কিনা জানা যায়নি। মিলন প্রায়ই বাঘইলে ভাড়া বাড়িতে এসে রিনা বেগমকে উত্যক্ত করতেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ইপিজেডে যাওয়ার পথে বাঘইল পশ্চিমপাড়ায় রিনার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মিলন ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই রিনা বেগম মারা যান।

পাকশী ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, ঘাতক মিলনকে আটক করা হয়েছে। রিনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com