1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত

  • আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪, ৯.৪৬ পিএম
  • ১৯২ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় ডাম্প ট্রাকের ধাক্কায় মওলা মিয়া (৫০) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।

রোববার (৬ জুন) বিকেলে সদর উপজেলার বল্লমঝার ইউনিয়নের খোলাবাড়ি বাজারে দুর্ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া মওলা মিয়া সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের মৃত আকবর আলী ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

গাইবান্ধা সদর ওসি তদন্ত সিরাজুল ইসলাম বলেন, ‘বিকেলে গাইবান্ধা থেকে গম কিনে অটোরিকশায় করে সাদুল্লাপুরে যাচ্ছিলেন মওলা মিয়া। গাইবান্ধা শহর থেকে ছেড়ে আসা একটি ডাম্প ট্রাক পেছনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। অটোরিকশা উল্টে গেলে মওলা মিয়া সড়কে পড়ে যান। তখন তিনি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে মারা যান। আহত অটোরিকশা চালককে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এলাকাবাসী ডাম্প ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যান। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। মারা যাওয়া ব্যক্তির ছেলে বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com