1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা ও লাইভ কনসার্টের আয়োজন

  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪, ৫.২৪ পিএম
  • ২৮৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি প্রিমিয়ার গ্রুপ ও প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবালের প্রতিষ্ঠিত “শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি” এর শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রত্যন্ত গ্রাম বাঁশগাড়ীতে।

পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কাম্প্ধসঢ়;যাসের ভিত্তিপ্রস্থর স্থাপনের সময় মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রন জানিয়ে স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা: ইকবাল। ইতিমধ্যেই শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র সামার সেশনের (জুলাই, ২০২৪) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

এই উপলক্ষে শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র ক্যাম্পাসে ২০২৩ সালের এইচএসসি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের এবং ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের জন্য শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র পক্ষ থেকে সম্প্রতি সংবর্ধনা ও লাইভ কনসার্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ.বি.এম. লুৎফর রহমান, ট্রাস্টি বোর্ড মেম্বার, শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ.বি.এম শোয়েব রহমান, ট্রাস্টি বোর্ড মেম্বার, শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি; দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর সৈয়দ নওশের আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব); নাসিম সেকান্দার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক; নিয়ামত উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক; ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোহাম্মদ গোলাম হোসেন সরকার (পিএসসি), উপদেষ্টা, জেড.রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ; ইফতেখার হোসেন বেনু, মেয়র, ভৈরব পৌরসভা, আব্দুস সালাম শাহরিয়ার, চেয়ারম্যান গজারিয়া ইউনিয়ন; ডা: এমদাদুল ইসলাম, উপদেষ্টা, শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ও গবেষক, সাসাকাওয়া পিস ফাউন্ডেশন, জাপান; ডা: বিজন কুমার মিত্র, উপ-পরিচালক, ইনস্টিটিউট অব গেøাবাল এনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজিজ, জাপান; প্রফেসর ডা: কোজো ওয়াতানাবে, এহিমে ইউনিভার্সিটি, জাপান; প্রফেসর ডা: আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, এহিমে ইউনিভার্সিটি ও শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজ্#ি৩৯;র প্রস্তাবিত ভাইস চ্যান্সেলর এবং প্রফেসর ডা: প্রফুল্ল চন্দ্র সরকার, উপদেষ্টা, শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি; মো. তারেক উদ্দিন, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগ প্রধান, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

বাঁশগাড়ী সহ অত্র এলাকার সকল গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সুশিক্ষার আলো ছড়ানোর লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ. বি. এম. ইকবাল নিজ গ্রামে বিশ্বমানের ডাঃ ইকবাল এডুকেশন ওয়ার্ল্ড প্রতিষ্ঠা করেছেন। সুদীর্ঘ নয় বছরের প্রচেষ্টায় প্রায় তিনশত বিঘা জায়গার সুবিশাল এই শিক্ষা ভূবনে আন্তর্জাতিক মানের শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাড়াও আরও থাকবে মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, পলিটেকনিকেল ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কলেজ, নার্সিং ডিগ্রি কলেজ এবং স্পোর্টস একাডেমী সহ উচ্চশিক্ষার অনেক সুযোগ যেখানে একসাথে প্রায় ৪৫ হাজার ছাত্র-ছাত্রী একসাথে শিক্ষাঅর্জনের সুযোগ পাবে। অত্যাধুনিক ও মনোরম পরিবেশে দেশ-বিদেশের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণের সমস্ত সুযোগ সুবিধা এখানে বিদ্যমান থাকবে। ইতিমধ্যে এখানে জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে প্রিমিয়ার ব্যাংকের একটি শাখাও রয়েছে।

বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ. বি. এম. ইকবাল একজন শিক্ষানুরাগী, সফল ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং সমাজসেবক। তিনি আওয়ামী লীগের সাবেক সাংসদ। এছাড়াও তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ঢাকার তেজগাঁও এর নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠিত রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র বোর্ড অব ট্রাষ্টির সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com