1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

পাবনায় ওয়ারেন্টভূক্ত মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান

  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪, ২.৩৮ পিএম
  • ২৬৭ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খানকে ওয়ারেন্টভূক্ত দুটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে ভাঁড়ারার পাশ্ববর্তী দোগাছি ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) ও পাবনা সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার অফিসার ইনচার্জ রওশন আলী ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান মাহমুদ তুহিন।

তারা বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে সদর থানায় তাকে নিয়ে আসা হয়েছে। তবে মামলার ব্যাপারে তাৎক্ষনিক কোনো মন্তব্য করেননি।

এ ব্যাপারে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) রওশন আলী বলেন, সুলতান মাহমুদ খান একাধিক মামলার আসামী। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি আছে। এরই ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তৎক্ষণাৎ মামলা দুটির নাম্বার জানাননি এই কর্মকর্তা।

প্রসঙ্গত, ২০২২ সালের জুনে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তৎকালীন ইউপি চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ খানকে পরাজিত করে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন সুলতান মাহমুদ খান। তিনি পাবনা সদর উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেনকে সমর্থন জানিয়েছেন। প্রচারণায় মাঠে কাজও করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com