1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

কুড়িগ্রামে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১০.৪৬ এএম
  • ৩০৩ Time View

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান মহোদয় আজ কুড়িগ্রাম সফর করেন। মাননীয় প্রধান বিচারপতির দিনব্যাপী নানা অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পুলিশের সদস্যরা প্রটেকশন ও প্রটোকল নিশ্চিত করেন।

মাননীয় প্রধান বিচারপতি কুড়িগ্রামের দাসিয়ারছড়া পরিদর্শন করে, যা পূর্বে একটি ছিটমহল ছিল। কুড়িগ্রাম সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা ও সালামী গ্রহন করেন। তিনি বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময়, কুড়িগ্রামে ন্যায়কুঞ্জের উদ্বোধন, উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন, বিজ্ঞ পিপি আব্রাহাম লিংকনের নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত, জেলা বার এসোসিয়েশন এর সাথে মতবিনিময় করেন।

মাননীয় প্রধান বিচারপতির এই সফরে সফরসঙ্গী ছিলেন তার সহধর্মিণী।

হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান, লালমনিরহাট -৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ সহ উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিনিয়র বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ আলমগীর কবীর, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সাথে সফরসঙ্গী হিসাবে ছিলেন আপীল বিভাগের রেজিষ্টার মোঃ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিষ্টার (বিচার) এস,কে,এম তোফায়েল হাসান মহোদয়।

আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক এস, এম নূরুল ইসলাম, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ খুরশীদ আলম সহ বারের বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং কুড়িগ্রাম আইন অংগনের বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ এবং জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com