1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড

  • আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪, ২.২২ পিএম
  • ১৯৬ Time View

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের ৩ দেশ নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। আজ বুধবার (২২ মে) একযোগে এই ঘোষণা দেন দেশ তিনটির প্রধানমন্ত্রী। দেশ তিনটির নেতারা বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন তারা।

বুধবার (২২ মে) সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বলেছেন, একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানই সর্বোত্তম পথ। তিনি আরও বলেন, ফিলিস্তিনের স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে না। নরওয়ে আগামী ২৮ মে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর।

নরওয়ের ঘোষণার পরপরই, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিসও এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিন স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, আয়ারল্যান্ডও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে। আমরা প্রত্যেকে এখন সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্য জাতীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করব। তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে আগামী সপ্তাহগুলিতে আরো অনেক দেশ এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে আমাদের সঙ্গে যোগ দেবে।

এরপর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও এক সংবাদ সম্মেলনে আগামী ২৮ মে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন।

এদিকে, দেশ তিনটির এই ঘোষণায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ আয়ারল্যান্ড ও নরওয়েতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতদের অবিলম্বে ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com