1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

বীরগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী আবু হুসাইন বিপু

  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১০.১০ পিএম
  • ২৩৪০ Time View

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ষষ্ঠ বীরগঞ্জ উপজেলা নির্বাচনে তারুণ্যের আইডল আবু হুসাইন বিপু আনারস প্রতীকে ৪৪ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে দ্বিতীয় হয়েছেন ঘোড়া মার্কার প্রার্থী মোঃ আমিনুল ইসলাম, তিনি মোট ভোট পেয়েছেন ৩২ হাজার ৪১৮। আনারস মার্কার প্রার্থী আবু হুসাইন বিপু মোট ১১ হাজার ৯১৮ ভোটের ব্যবধানে জয় লাভ করেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় আজ ২১ মে। এই উপজেলার চেয়ারম্যান পদে আবু হুসাইন বিপু আনারস মার্কায় বিজয়ী হয়েছেন। তিনি সহ আরও ৫ জন প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাচনে।

বীরগঞ্জ উপজেলায় মোট ১০৪টি কেন্দ্রে ভোট পেয়েছেন- মোঃ আমিনুল ইসলাম (ঘোড়া মার্কা) ৩২ হাজার ৪১৮ ভোট, রেজওয়ানুল ইসলাম রিজু (কাপ-পিরিচ) ২৭ হাজার ৯৯০ ভোট, মো. ওয়াহেদুজ্জামান (টেলিফোন) ভোট, আবু হুসাইন বিপু (আনারস) ৪৪ হাজার ৩৩৬ ভোট, কে এম কুতুব উদ্দিন (দোয়াত-কলম) ১৩ হাজার ২৪১ ভোট।

এছাড়া দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নির্বাচনে মো.আফছার আলী নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজ সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত।  দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষে বিকেল চারটার পর থেকে শুরু হয় ভোট গণনা। সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে কিছুটা বাড়ে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

২৪টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ভোট হয় ব্যালট পেপারে। দয়েক জেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নেই ভোট দেন ভোটাররা। ভোটের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই প্রার্থীদেরও। নিবিঘ্ন ও শান্তিপূর্ণ ভোটের সব ব্যবস্থা আগে থেকেই নেয় নির্বাচন কমিশন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, প্রতিটি কেন্দ্রে জোরদার করা হয় নিরাপত্তা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মোট ভোটার ৩ কোটি ৫২ লাখের বেশি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com