1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

রাইসির শোক মিছিলে হাজারো মানুষের ঢল

  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৫.০৮ পিএম
  • ২৩৬ Time View

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পূর্ব আজারবাইজানের তাবরিজ শহরে জড়ো হচ্ছেন হাজারো মানুষ। মঙ্গলবার (২১ মে) সকালে তাবিরিজ শহরের কেন্দ্রীয় চত্বর থেকে শোক মিছিলটি শুরু হয়।

হাতে ইরানের পতাকা ও রাইসির প্রতিকৃতি নিয়ে দলে দলে মানুষ যোগ দেন শোক মিছিলে। রোববার (১৯ মে) তাবরিজ শহরের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। তার সহযাত্রী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমিরাবদুল্লাহিয়ানসহ সরকারের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা।

তাবরিজে শোক মিছিলের পর ৬৩ বছর বয়সি রাইসি এবং ৬০ বছরের আমিরাবদুল্লাহিয়ানের মরদেহ তেহরানে নিয়ে যাওয়া হবে।

মঙ্গলবার (২১ মে) বিকেলে তাদের মরদেহ ইরানের পবিত্র শহর কোমে আনা হবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে তেহরানের উদ্দেশে যাত্রা শুরু হবে।

বুধবার (২২ মে) তেহরানে রাইসির জন্য প্রার্থনা অনুষ্ঠান হবে। ধারণা করা হচ্ছে, সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নামাজের নেতৃত্ব দেবেন এবং বিদেশী বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।

এরপর রাইসির মরদেহ উত্তর-পূর্বে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে নিয়ে যাওয়া হবে। এই শহরে রাইসি জন্মগ্রহণ করেছেন এবং বেড়ে উঠেছেন।

বৃহস্পতিবার (২৩ মে) মাশহাদে রাইসিকে দাফন করার কথা রয়েছে। 

-আল জাজিরা 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com