1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪, ১০.৩১ পিএম
  • ৩৪৮ Time View

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার নিমিত্তে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপ উপলক্ষ্যে অদ্য ২০ মে ২০২৪ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভোটকেন্দ্রসমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসারগণের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুপুর ০৩:০০ ঘটিকায় উক্ত প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বরমান হোসেন, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছিব্বির আহমেদ, নাগেশ্বরী সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশিক আহমেদ, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার, কচাকাটা থানার অফিসার ইনচার্জ জনাব বিশ্বদেব রায় সহ নাগেশ্বরী উপজেলার প্রিজাইডিং অফিসার গণ।

প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপ নির্বাচনে মহামান্য নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন পূর্বের থেকে আরো বেগবান হয়ে সম্পূর্ন সততা,সাহস, নিরপেক্ষতা, নিষ্ঠা ও আইনানুগ ভাবে দায়িত্ব পালন করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা হয়,এমন কাউকেই কোনভাবেই ছাড় দেয়া হবেনা।

সকল বাধা, ভয়ভীতি, লোভ-লালসার উর্ধ্বে উঠে শতভাগ সততা, সাহস, নিষ্ঠা, ও পেশাদারিত্বের সাথে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com