1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

১০ টাকার নতুন নোট পাওয়া যাবে আজ

  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ১২.৩১ পিএম
  • ১৭৭ Time View

আজ থেকে ১০ টাকার নতুন নোট পাওয়া যাবে। ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ব্যাপক চাহিদা থাকায় দ্রুততম সময়ে বাজারে পর্যাপ্ত পরিমাণ নোট সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১০ এপ্রিল) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এই নতুন নোট ইস্যু করা হবে।

গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন এই নোটে বিদ্যমান ১০ টাকা মূল্যমান নোটের সম্মুখভাগের ইন্টাগ্লিও (অসমতল ছাপা) মুদ্রণ ব্যতীত বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবির এর স্বাক্ষর সম্বলিত ১০ টাকা (১২৩ মিমি ৬০ মিমি) মূল্যমান ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের মূল রং, ডিজাইন ও আকার অপরিবর্তিত রয়েছে। নোটের সম্মুখভাগে উপরে বাম কোণে মুদ্রিত ‘১০’ ও মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাটি ‘লালচে’ এর পরিবর্তে ‘সাদা’ এবং গভর্নর এর স্বাক্ষর কালোর পরিবর্তে লালচে-খয়েরি রঙে মুদ্রিত হয়েছে।

এছাড়া, নোটের সম্মুখভাগের অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য (নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোটেক্সট ইত্যাদি) এবং নোটের পেছনভাগের অফসেট মুদ্রণ অপরিবর্তিত রয়েছে। ইন্টাগ্লিও মুদ্রণ ব্যতীত মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com