1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

ইরানের প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ মোখবার

  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪, ১১.১৩ এএম
  • ২১৭ Time View

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার (৬৮)। দেশের সংবিধান অনুসারে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পরে তিনিই অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হবেন বলে আশা করা হচ্ছে।

অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে মোখবার সংসদের স্পিকার ও বিচার বিভাগের প্রধানের সাথে তিন সদস্যের কাউন্সিলের অংশ হবেন। এই কাউন্সিল রাষ্ট্রপতির মৃত্যুর ৫০ দিনের মধ্যে একটি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করবে।

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হবেন বলে আশা করা হচ্ছে। ছবি: সংগৃহীত

রয়টার্সের প্রতিবেদন বলছে, ১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর জন্ম নেওয়া মোহাম্মদ মোখবারকে রাইসির মতো সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। ২০২১ সালে রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম ভাইস প্রেসিডেন্ট হন মোখবার।

গত বছরের অক্টোবরে ইরানি কর্মকর্তাদের একটি দলের সঙ্গে মোখবার মস্কো সফর করেছিলেন। রাশিয়ার সামরিক বাহিনীকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং আরও ড্রোন সরবরাহ করতে সম্মত হয়েছিলেন। সূত্রগুলো এ তথ্য তখন রয়টার্সকে জানিয়েছিল। প্রতিনিধিদলে ইরানের রেভল্যুশনারি গার্ডের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক কর্মকর্তাও ছিলেন।

২০১০ সালে ইউরোপীয় ইউনিয়ন মোহাম্মদ মোখবারকে ‘পারমাণবিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে’ জড়িত থাকার কথা বলে নিষেধাজ্ঞাকারী ব্যক্তি ও সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করে। তবে দুই বছর পর তাকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়া হয়।

-রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com