1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

যুক্তরাষ্ট্রে ১২ সেকেন্ডে ৩০০ কোটি টাকা চুরি

  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪, ৯.২৬ পিএম
  • ৩১৩ Time View

মাত্র ১২ সেকেন্ড সময়ের মধ্যে দুই মার্কিন ভাই ইথেরিয়াম থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০০ কোটি টাকা।

অভিযুক্ত আন্তন পেরেয়ার-বুয়েনো (২৪) এবং জেমস পেরেয়ার-বুয়েনো (২৮)—দুই ভাই ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তারা ২০২৩ সালের এপ্রিলে অপারেশনটি করেছিলেন বলে জানা গেছে।

মার্কিন বিচার বিভাগ বলেছে, কথিত এই ক্রিপ্টো ডাকাতির ঘটনাটি এ ধরণের প্রথম ঘটনা। দুই ভাইদের বিরুদ্ধে ইলেক্ট্রনিক জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগও রয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, প্রসিকিউটররা অভিযোগ করেছেন, এই দুই ভাই লেনদেনের বৈধতার জন্য ইথেরিয়ামের প্রক্রিয়াকে কাজে লাগাতে বিশ্ববিদ্যালয়ে শেখা অত্যন্ত পরিশীলিত দক্ষতা ব্যবহার করেছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকোর মতে, অভিযুক্তরা কয়েক মাস ধরে একটি পরিশীলিত ও অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে পরিকল্পনাটি তৈরি করেন। তারা ইথেরিয়ামের ব্যবসায়ীদের কাছ থেকে চুরি করতে ‘দ্য এক্সপ্লয়েট’ নামের একটি পদ্ধতি ব্যবহার করেন।

পাশাপাশি প্রতারণামূলকভাবে ক্রিপ্টোকারেন্সি পাওয়ার জন্য অমীমাংসিত ব্যক্তিগত লেনদেনে প্রবেশ করেন। প্রোগ্রামটি কার্যকর করতে মাত্র কয়েক সেকেন্ড সময় নেয়।

কর্মকর্তারা জানান, যখন ইথেরিয়ামের একজন প্রতিনিধি অভিযুক্তদের মুখোমুখি হন, তখন তারা চুরি হওয়া তহবিল ফেরত দিতে অস্বীকার করেন এবং পরিবর্তে সেটি পাচার ও লুকানোর পদক্ষেপ নেন।

এই মামলার প্রসিকিউটররা বলেছেন, এই প্রথমবারের মতো এমন প্রতারণার জন্য ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।

দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের প্রত্যেককে ২০ বছরের বেশি কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com