1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

অনলাইন কেনাকাটায় ঝুঁকি এড়াতে করণীয়

  • আপডেট : শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৪.২৮ পিএম
  • ২১৮ Time View

ঈদের শপিং হতে পারে অনলাইনেই। ঘরে বসেই পেতে পারেন পছন্দের পণ্যটি। কিন্তু ঝুঁকিও আছে। যেহেতু পণ্যটি নির্বাচন করতে হয় ছবি দেখে  সুতরাং এটি হওয়া চাই ছবির মতোই সুন্দর। পছন্দ না হলে ফেরত দেওয়ার সুযোগও থাকা চাই। বেশ কিছু দিক খেয়াল রেখে অনলাইনে কেনাকাটা করুন, ঝুঁকি এড়িয়ে যান।

এক. ওয়েবসাইট থেকে পণ্য কিনতে হলে শুরুতে খেয়াল করুন ‘http’ এর সঙ্গে ‘s’আছে নাকি নেই। যদি না থাকে তাহলে ওই ওয়েবসাইটটি ঝুঁকিপূর্ণ হওয়ার আশঙ্কা আছে।  ওয়েবসাইটটের পূর্ণ ডোমেইন নেম খেয়াল করতে হবে।  WWW. এর পরে কোনো একটি নাম এবং শেষে .COM থাকবে। ওয়েবসাইটটি কোনো র‍্যানডম নম্বর দিয়ে শুরু হবে না।

দুই. ছাড়ে কেনাকাটায় সর্তকতা: অনলাইনে কেনাকাটায় অতিরিক্ত ছাড়, বাজার মূল্যের থেকে কম মূল্যে পণ্য অফার করলে তা না কেনা ভালো। এ ছাড়া ক্যাশব্যাক এবং সীমিত সময়ের জন্য অফার এগুলো এড়িয়ে চলাই ভালো। অনেক প্রতিষ্ঠান এরকম সুযোগ, সুবিধা প্রথমে দেয় তারপর ভোক্তাদের আস্থা অর্জন করে সব শেষে বিপুল পরিমাণে টাকা হাতিয়ে নেয়।

তিন. অনলাইনে পণ্য অর্ডার করার সময় এর মাপ, ওজন এবং ম্যাটেরিয়ালস সম্পর্কে, জেনে বুঝে পণ্যটি অর্ডার করবেন।

চার. অনেক সময় অনলাইনে কেনাকাটার পরে দেখা যায় পণ্যটি মনের মতো নয়। সেক্ষেত্রে ফেরত দেওয়ার সুযোগ না থাকলে কিছুই করতে পারবেন না। সুতরাং প্রতিষ্ঠানটির রিটার্ন এবং রিফান্ড পলিসি কেমন সেটা জেনে কেনাকাটা করুন।

পাঁচ. অনলাইন কেনাকাটার ওয়েবসাইটগুলোতে গ্রাহকের রিভিউগুলো দেখে নেবেন। সেক্ষেত্রে রিভিউগুলো ভুয়া অ্যাকাউন্ট থেকে করা কিনা যাচাই করুন।

ছয়. অনলাইনের কেনা-কাটায়  ‘ক্যাশ অন ডেলিভারি’র সুবিধা থাকলে সেটা গ্রহণ করুন। এতে প্রতারিত হওয়ার সুযোগ কম। পণ্য হাতে পেয়ে দেখে-শুনে তারপর অর্থ পরিশোধ করলে প্রতারিত হওয়ার আশঙ্কা কম থাকে।

সাত. ফেসবুক পেইজ থেকে পণ্য কিনতে হলে গ্রাহক রিভিউ দেখে নেওয়া জরুরি। পরিচিত কারও রিভিউ দেখলে বেশি আশ্বস্ত হওয়ার সুযোগ থাকে।

উল্লেখ্য, ফেসবুক পেইজ থেকে কেনাকাটার সময় খেয়াল করুন পেইজটি কতদিন আগে খোলা হয়েছে। অর্ডার নিয়ে এরা লাপাত্তা হয়ে যেতে পারে। তবে ফেসবুক পেইজ থেকে যদি লাইভ করা হয়, সেটি ভুয়া না হওয়ার সম্ভাবনা বেশি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com