1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা, যুবকের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৯.৪২ পিএম
  • ২২৬ Time View

সিলেট জেলায় আজ বৃহস্পতিবার (১৬ মে) বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপপ্রবাহে নগরবাসীকে কষ্ট পেতে হয়েছে। গরমে মাথাঘুরে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ সজীব হোসাইন জানান, বিকাল ৩টায় সিলেটে রেকর্ডকৃত তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা জেলায় এ বছরের মধ্যে সর্বোচ্চ।  

এদিকে, দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার সিলেট সিটি সেন্টারের সামনে মাথাঘুরে পড়ে যান শফিকুল ইসলাম (৩৫)। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমেদের ছেলে।

সিটি সেন্টারের নিরাপত্তাকর্মী সাগর দেবনাথ বলেন, ‘ওই যুবক ফুটপাতে মাথাঘুরে পড়ে যান। আমরা কয়েকজন তাকে ধরে সিটি সেন্টারের সামনের খালি জায়গায় নিয়ে আসি। এখানে নিয়ে আসার পর তিনি কয়েক বার শ্বাস নেন। এ সময় আমরা তাকে সামান্য পানি পান করাই। পরে তিনি শ্বাস নেওয়া বন্ধ করে দেন। আমাদের ধারণা, তিনি এখানেই মারা যান। পরে ওই যুবকের সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে এক স্বজনের নম্বর বের করে কল দিয়ে বিষয়টি জানানো হয়। কিছুক্ষণের মধ্যে তার এক স্বজন এখানে এসে তাকে নিয়ে যায়।’ 

শফিকুল ইসলামের বড় ভাই জহিরুল ইসলামের জানান, শফিকুলকে তারা সিটি সেন্টার থেকে উদ্ধার করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, শফিকুল সিলেট নগরীতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পরিবারের সদস্যদের ধারণা, তীব্র গরমে হিটস্ট্রোক বা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

এ বিষয়ে শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ওই যুবককে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তবে মৃত্যুর কারণ বলতে পারব না। পরিবারের সদস্যরা বলেছেন, মাথাঘুরে পড়ে গেছেন। এর উপর ধারণা করে পরীক্ষা না করে আসলে আমরা কিছু বলতে পারি না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com