1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

কর্মী নেবে জার্মানি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১১.০০ এএম
  • ২১৫ Time View

ইউরোপের শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানির বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো কাটেনি কর্মী সংকট। বিগত বছরগুলোর মতো এ বছরও প্রয়োজন কয়েক হাজার সুদক্ষ কর্মী। যেখানে বাংলাদেশিদেরও রয়েছে অপার সম্ভাবনা।

বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে দেখা দিয়েছে ভয়াবহ জনবলের অভাব। বিশেষ করে ক্ষুদ্র, মাঝারী ও ভারী শিল্প প্রতিষ্ঠানের নানা পদে স্থানীয় সুদক্ষ কর্মীদের পাশাপাশি প্রয়োজন কারিগরি বিষয়ে অভিজ্ঞ জনবল। এমন পরিস্থিতিতে দেশটির শিল্প কারখানায় মেইড ইন জার্মানির মান ও উৎপাদন ক্ষমতা ধরে রাখতে দেশটির প্রতিষ্ঠানগুলোকে বিদেশি জনবল নিয়োগের দিকে মনোযোগ দেয়ার আহ্বান জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের।

বুধবার (১৫ মে) রাজধানী বার্লিনে জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ওলাফ শালজ বলেন, জার্মানির উন্মুক্ত অর্থনীতি পৃথিবী বিখ্যাত। আমাদের শিল্পের উন্নয়নে এটা দারুণ ভূমিকা রেখেছে। একই সাথে সারা বিশ্বের শ্রম ও দক্ষ শ্রমিকের বাজার হিসেবেও আমাদের দেশ বেশ আকর্ষণীয়। তাই সরকার ও ইউরোপীয় ইউনিয়ন বিরোধীদের বিষয়ে বলতে চাই, তারা দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ সংকটের বিষয়টি বুঝবে না। শিল্পকে মজবুত করতে হলে আমাদের বিদেশি দক্ষ জনবল আনার বিকল্প দেখছি না।

এ সময় বিদেশি কর্মীদের জন্য জার্মান প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ প্রক্রিয়া আরো দ্রুত ও সহজ করার পাশাপাশি কর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করাসহ সকল বিষয়ে দেশের ডিজিটাল পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।

জার্মান চ্যান্সেলরের এমন আহ্বানে বাংলাদেশের দক্ষকর্মীদের নতুন কাজের সম্ভাবনা দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তবে সেক্ষেত্রে সবার আগে জার্মান ভাষা শিক্ষা ও দালালদের খপ্পরে না পড়ে সঠিক নিয়মে জার্মান সরকারের নিয়ম অনুসরণের পরামর্শ দিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com