1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

গাইবান্ধায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪, ১০.৩৩ পিএম
  • ২০৯ Time View

স্টাফ রিপোর্টারঃ জমিতে ধান কাটতে গিয়ে পৃথক বজ্রপাতের ঘটনায় ফুলমিয়া (৪৫) ও শিপন (২২) নামে ২ কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মে) দুপুরে গাইবান্ধা সদর এবং সাঘাটা উপজেলায় এ দু’জনের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি গ্রামে জমিতে ধান কাটতে যান কৃষক ফুলমিয়া। দুপুর ১২টার দিকে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কৃষক ওই গ্রামের জোবায়ের আলীর ছেলে।

অপরদিকে সাঘাটা উপজেলার বেলতলীতে ধান কাটতে গিয়ে দুপুর ১টার দিকে বজ্রপাতে শিপন নামের এক কৃষক মারা গেছেন। নিহত শিপন মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com