1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

দেশের বাজারে ডাহুয়ার নতুন ওয়্যারলেস সিসি ক্যামেরা

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৫.২৮ পিএম
  • ৩০৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বাজারে চীনা প্রযুক্তি ব্র্যান্ড ডাহুয়া এনেছে কয়েকটি নতুন গো ওয়্যারলেস সিসি ক্যামেরা। উন্নত প্রযুক্তি সমৃদ্ধ এই সিসি ক্যামেরাগুলো ১৩ মে সোমবার সন্ধ্যায় রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উম্মোচন করা হয়। ডাহুয়া ব্র্যান্ডটির বাংলাদেশী পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাহুয়া দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর কেভিন জং, টেকনিক্যাল ম্যানেজার জেরি জেং, প্রোডাক্ট ম্যানেজার রকেট ওয়াং এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, ডিরেক্টর-ডিস্ট্রিবিউশন বিজনেস জাফর আহমেদ, ডিরেক্টর-চ্যানেল সেলস মুজাহিদ আল বেরুনী সুজন, প্রোডাক্ট ম্যানেজার (ডাহুয়া) আশিকুর রহমান।

ডাহুয়া দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর কেভিন জং বলেন, বাংলাদেশের বাজারে এখন থেকে পাওয়া যাবে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ ডাহুয়া গো ওয়্যারলেস সিসি ক্যামেরা। ক্যামেরাগুলোর রেজুলেশন যেমন চমৎকার ঠিক তেমন অডিও ক্লিয়ার। দুই প্রান্ত থেকেই সিসি ক্যামেরা মাধ্যমেও কথা বলা যাবে। এছাড়া সিসি ক্যামেরা এখন প্রয়োজনীয় একটি ডিভাইস হয়ে উঠছে মানুষের যাপিতজীবনে।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সিসি ক্যামেরার ব্যবহার বাংলাদেশে অনেক আগেই শুরু হয়েছে। এখন স্মার্ট বাংলাদেশের স্মার্ট সময় চলছে। তাই সিসি ক্যামেরাগুলোতে যুক্ত হয়েছে ওয়্যারলেস। ডাহুয়ার নতুন এই সিসি ক্যামেরাগুলো বেশ উন্নত। এছাড়া মোবাইল থেকেও যেহেতু এগুলো অপারেট করা যাবে সেহেতু ঝামেলাও কম। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এই সিসি ক্যামেরাগুলো সহজে অপারেট করতে পারবে, বিষয়টি চমৎকার।

অনুষ্ঠানে আসা অতিথিদের ডাহুয়ার নতুন গো ওয়্যারলেস সিসি ক্যামেরাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়।

মডেলগুলো- ডিএস-পি৩এই-পিভি, আইপিসি-এইচডিবিডব্লিউ১৪৩০ডিই-এসডব্লিউ, ডিএইচ-পি৫এই-পিভি, ডিএস-এইচ৫এই, ডিএস-এইচ৩এই, ডিএইচ-সি৫এ, আইপিসি-এইচএফডব্লিউ১৪৩০ডিএস-এসএডব্লিউ, ডিএইচ-পি৫বি-পিভি, ডিএইচআই-এনভিআর১১০৪এইচএস-ডব্লিউ-এস২-সিই। অনুষ্ঠানে জানানো হয়, ডাহুয়ার প্রতিটি নতুন গো ওয়্যারলেস সিসি ক্যামেরায় রয়েছে বিক্রয়োত্তর সেবা। সিসি ক্যামেরাগুলো দ্রুত দেশের বাজারে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com