1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

এসএসসি উত্তীর্ণদের শুভেচ্ছা: বিকাশ সেন্ডমানিতে অভিনন্দন কার্ড

  • আপডেট : রবিবার, ১২ মে, ২০২৪, ৪.৫২ পিএম
  • ২৬৯ Time View

দেশের অন্যতম বড় পাবলিক পরীক্ষা এসএসসি’র ফল ঘোষণা হয়েছে আজ। শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ এ পর্বের সফলতাকে উদযাপন করতে, তাদের অভিনন্দন জানাতে শুভেচ্ছা হিসেবে টাকা দেওয়ার চলটা প্রথাগত।

এবার শিক্ষার্থীদের আনন্দঘন সাফল্য উদযাপন করতে বিকাশ অ্যাপের সেন্ড মানিতে যুক্ত হলো অভিনন্দন কার্ড।

স্কুল পোশাক পরিহিত শিক্ষার্থীদের দিয়ে নান্দনিক আইকনসহ নতুন এই কার্ডটি অ্যাপে ইতোমধ্যে যুক্ত করা হয়েছে।

অভিনন্দন জানাতে বিকাশ অ্যাপের সেন্ড মানি আইকনে গিয়ে পরের ধাপে মোবাইল নম্বর দিতে হবে। এরপরে টাকার অংক বসিয়ে অভিনন্দন কার্ড নির্বাচন করতে হবে। পরের ধাপে কার্ডের দেওয়া ম্যাসেজ ‘এসএসসি-তে অসামান্য ফলাফল অর্জন ও সাফল্যের জন্য জানাই অভিনন্দন’ নির্বাচন করতে পারেন অথবা গ্রাহক চাইলে নিজের পছন্দমত ম্যাসেজ নিজে লিখে সংযুক্ত করে নিতে পারেন। কার্ডের নিচের অংশে নাম বা সই বা নিজের পছন্দমত সম্পর্কের নামও যুক্ত করে দিতে পারবেন। এরপর পিন দিয়ে লেনদেন সম্পন্ন করলে যাকে পাঠানো হয়েছে তার কাছে অভিনন্দন বার্তাসহ শুভেচ্ছা পৌঁছে যাবে।

বিকাশ অ্যাপে এসএসসি শিক্ষার্থীদের জন্য অভিনন্দন পাঠানোর এ বিশেষ সুবিধা দূরে থেকেও প্রিয়জনের আনন্দে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিয়েছে।

প্রসঙ্গত, ঈদ, বৈশাখসহ বিভিন্ন উৎসব বা উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা পাঠাতে বিকাশ অ্যাপের এ গ্রিটিংস কার্ড বেশ জনপ্রিয়। বার্তা ও ছবি সম্বলিত গ্রিটিংস কার্ডগুলো গ্রহণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজেদের অনুভূতিও প্রকাশ করতে পারছেন প্রিয়জনরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com