1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উপস্থিতি ও মানসম্মত ফলাফলের লক্ষ্যে ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) এর সার্ভেইল্যান্স টিমের সাথে বিএসইসির বৈঠক বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে রিস্ক বেইজড সুপারভিশন (RBS) বিষয়ক কর্মশালা আয়োজন আটকে থাকা আমানত ফেরাতে ৫ এনবিএফআইয়ে হস্তক্ষেপ করছে বাংলাদেশ ব্যাংক বিশেষ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সাব্বির ফয়েজ ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১ এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

বিশ্বে প্রথম ১০০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আয় ভারতের

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ১.৪৯ পিএম
  • ১৫৩ Time View

২০২২ সালে ভারত ১১১ বিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জন করেছে। এর মধ্য দিয়ে প্রথম দেশ হিসেবে ১০০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আয়ের মাইলফলক অর্জন করল দেশটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জাতিসংঘের মাইগ্রেশন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) গত মঙ্গলবার প্রকাশিত তাদের ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট ২০২৪ প্রতিবেদনে এসব তথ্য জানায়। এতে বলা হয়, ২০২২ সালে বিশ্বজুড়ে শীর্ষ রেমিট্যান্স আয়কারী দেশ ছিল ভারত। শীর্ষ পাঁচে থাকা অন্য দেশগুলো হচ্ছে- যথাক্রমে মেক্সিকো, চীন, ফিলিপাইন ও ফ্রান্স। 

প্রতিবেদনে বলা হয়, ১১১.২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়ে বাকিদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে ভারত। বিশ্বে প্রথম দেশ হিসেবে ১০০ বিলিয়ন ডলারের সীমা ছাড়িয়েছে দেশটি। ৬১.১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়ে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো।

প্রতিবেদনে দেখা যায়, ভারতের রেমিট্যান্স আয় বছর বছর বেড়েই চলছে। ২০১০ সালে ভারতের রেমিট্যান্স আয় ছিল ৫৩.৪৮ বিলিয়ন ডলার। ২০১৫ সালে এই আয় দাঁড়ায় ৬৮.৯১ বিলিয়ন ডলারে। ২০২০ সালে আয় আরো বেড়ে হয় ৮৩.১৫ বিলিয়ন ডলার এবং ২০২২ সালে রেমিট্যান্স গ্রহণে বিশ্বে প্রথম ১১১.২২ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করে দেশটি।

আন্তর্জাতিক রেমিট্যান্স গ্রহণে ২০২২ সালে বিশ্বে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ এবং ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান। ২০২২ সালে বাংলাদেশের রেমিট্যান্স আয় ছিল ২১.৫০ বিলিয়ন ডলার আর পাকিস্তানের ছিল ২৯.৮৭ বিলিয়ন ডলার।

দক্ষিণ এশিয়ার তিন দেশ—ভারত, পাকিস্তান ও বাংলাদেশ রেমিট্যান্স প্রাপ্তিতে শীর্ষ দশ দেশের তালিকায় রয়েছে। ভারতের এক কোটি ৮০ লাখ মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার ১.৩ শতাংশ প্রবাসী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com