1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

ইসরায়েলকে বাইডেনের হুশিয়ারি

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ১১.০৭ এএম
  • ১৬৪ Time View

ইসরায়েলের প্রতি চূড়ান্ত হুমকিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলি বাহিনী রাফাহের জনবহুল অংশে প্রবেশ করলে তারা দেশটিকে সমর্থন করবে না বা আক্রমণাত্মক অস্ত্র দেবে না।

সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে বাইডেন বলেন, ‘আমি বিবি বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধ মন্ত্রিসভাকে স্পষ্টভাবে বলছি, তারা যদি এসব জনবহুল এলাকায় প্রবেশ করে, তবে তারা আমাদের কাছ থেকে সমর্থন পাবে না।’

ইসরাইলের প্রতি এটিকেই বাইডেনের সবচেয়ে কঠোর মন্তব্য বলে মনে করা হচ্ছে। তবে ইসরাইল এই হুঁশিয়ারিকে কতটা পরোয়া করবে, তা নিয়ে সংশয় রয়েছে।

যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করেই তারা রাফায় হামলা চালাচ্ছে। গাজার এই অংশে ১০ লাখের বেশি ফিলিস্তিনি উদ্বাস্তু আশ্রয় নিয়েছে।

গত সপ্তাহে বাইডেন প্রশাসন ইসরাইলকে ভারী বোমা সরবরাহ বন্ধ করে। ইসরাইল এসব বোমা জনবহুল রাফায় ব্যবহার করতে পারে- এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

বাইডেন বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, তারা এখনো রাফায় যায়নি, তারা যদি রাফায় যায়, তবে অস্ত্র সরবরাহ করব না।’ তিনি বলেন, ‘এসব বোমা এবং অন্যান্যভাবে গাজায় বেসামরিক লোকজন নিহত হচ্ছে।’

তবে তিনি নিশ্চিত করে বলেন, ইসরাইলকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য আত্মরক্ষামূলক ইন্টারসেপ্টর দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

ইসরাইল গাজায় তার রেড লাইন অতিক্রম করেছে কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘এখনো করেনি।’

তবে তিনি জানান, রাফায় ব্যবহৃত হতে পারে, এমন আশঙ্কায় গত সপ্তাহে ২,০০০ পাউন্ড ও ৫০০ পাউন্ডের বোমা ইসরাইলে সরবরাহ বন্ধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com