1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ব্যাংকের সুদহার বাজারভিত্তিক করতে স্মার্ট ফর্মুলা বাতিল

  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪, ১০.২৯ পিএম
  • ২৩৮ Time View

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশে বাজার-ভিত্তিক সুদহার নির্ধারণের প্রস্তাব করে আসছিল। এরই ধারাবাহিকতায় দেশের ব্যাংক খাতের সুদহার পুরোপুরি বাজারভিত্তিক করতে স্মার্ট ফর্মুলা বাতিল করলো বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৮ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

জানা যায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে স্মার্ট হার প্রত্যাহার করলো আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। এখন ব্যাংক-গ্রাহক সম্পর্ক এবং ব্যাংকিং খাতে ঋণের চাহিদা ও ঋণযোগ্য অর্থের সরবরাহের ওপর ভিত্তি করে সুদহার নির্ধারণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুদহার নির্ধারণের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক ঋণের সুদহারের ঊর্ধ্বসীমা ৯ শতাংশ প্রত্যাহার করে ছয় মাসের মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল (স্মার্ট) চালু করে।

তবে আইএমএফ’র পরামর্শের সঙ্গে মিল রেখে স্মার্ট হারের সমাপ্তি ঘটেছে। আইএমএফ বাজার-ভিত্তিক সুদহার নির্ধারণের প্রস্তাব করেছিল।

সুদহার নির্ধারণের ফর্মুলা এমন সময়ে স্থগিত করা হলো যখন আইএমএফের একটি মিশন ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা করতে ঢাকায় অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com