1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

মধ্যপ্রাচ্যে শান্তির আশায় তেলের দামে আবারও পতন

  • আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১.৫৩ এএম
  • ২৪৪ Time View

মধ্যপ্রাচ্যের সংঘাত শেষের দিকে যেতে পারে, এমন আশায় বিশ্ববাজারে আরেক দফা কমেছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় আজ শুক্রবার (১৭ এপ্রিল) তেলের এই দরপতন লক্ষ করা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স ১ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৯৪ ডলারের নিচে অবস্থান করছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত শিগগিরই শেষ হতে পারে—এমন আশাবাদ তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের চাহিদা ও সরবরাহের উদ্বেগের অবসান ঘটছে। যার সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি তেলের দামে।

এর আগে গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যকার উত্তেজনাকে কেন্দ্র করে তেলের দাম রেকর্ড ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তবে সম্প্রতি তা ১০০ ডলারের নিচে নেমে এলেও পুরো সপ্তাহজুড়ে দাম ৯০ ডলারের ঘরেই ঘোরাফেরা করছে।

এদিকে ইরানের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। ট্রাম্প জানিয়েছেন, এই সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বৈঠক হতে পারে। এই কূটনৈতিক তৎপরতার খবর বাজারে আসার পর তেলের দামে নিম্নমুখী প্রবণতা আরও স্পষ্ট হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com