1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা মোটর শো-তে DHS Motors উন্মোচন করলো GAC-এর ইভি ব্র্যান্ড AION

  • আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫.৪০ পিএম
  • ২১১ Time View

বাংলাদেশে GAC Motors এর আনুষ্ঠানিক পরিবেশক ডি এইচ এস মোটরস লিমিটেড ১৯তম ঢাকা মোটর শো-তে আনুষ্ঠানিকভাবে তাদের ইলেকট্রিক গাড়ির ব্র্যান্ড AION উন্মোচন করেছে।

সুনামধন্য AION ব্র্যান্ডটি থাইল্যান্ড ও চীনের অত্যন্ত প্রতিযোগিতামূলক ইলেকট্রিক ভেহিকল (ইভি) বাজারে বিক্রির দিক থেকে নিয়মিতভাবে শীর্ষ ৩ স্থানের মধ্যে থাকে, এবং টানা তিন বছর চীনের ‘ভেহিকেল কোয়ালিটি’ র‍্যাঙ্কিং-এ প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।

এই প্রদর্শনীতে নতুন ইভি মডেল AION Y এবং AION V প্রদর্শন করা হয়। এই বিলাসবহুল মডেলগুলো তাদের ফিচার-সমৃদ্ধ ও প্রশস্ত, অভিজাত আরাম এবং চমৎকার রেঞ্জের জন্য পরিচিত। AION Y একবার চার্জে ৪৩০ কিলোমিটার এবং AION V একবার চার্জে ৪৮৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। গাড়ি দুটি শো-তে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মোটর শো চলাকালীন উভয় মডেলের জন্য একটি বিশেষ প্রারম্ভিক অফার চালু ছিল। AION Y বর্তমানে ৫০ লক্ষ টাকায় এবং AION V ৬২ লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে।

AION-এর প্রবর্তন বাংলাদেশের অটোমোবাইল শিল্পের বিদ্যুতায়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ডি এইচ এস- এর অঙ্গীকারকে আরও শক্তিশালী করে এবং বাংলাদেশকে আরও পরিবেশবান্ধব করে তোলার বৃহত্তর প্রচেষ্টাকে সমর্থন জোগায়।

AION-এর পাশাপাশি শো-তে GAC-এর EMKOO, EMZOOM এবং E9 মডেলগুলোও উপস্থিত ছিল। গত বছরের মোটর শো-তে উন্মোচিত, অতি বিলাসবহুল এমপিভি গাড়ী GAC E9 তার সেরা মানের আরাম ও বিলাসের কারণে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। EMKOO এবং EMZOOM বাজারের অন্যতম সেরা ডাইনামিক প্রগতিশীল SUV, এবং এদের বলিষ্ঠ উপস্থিতি, ফিচার-সমৃধ ইন্টেরিয়র ও দুর্দান্ত শক্তি তরুণ গ্রাহকদের কাছে এদেরকে অত্যন্ত পছন্দের করে তুলেছে।

এই তিনটি মডেলের জন্য মোটর শো চলাকালীন বিশেষ অফারের মূল্যও চালু রয়েছে, যেখানে EMZOOM পাওয়া যাচ্ছে ৪০ লক্ষ টাকায়, EMKOO পাওয়া যাচ্ছে ৪৫ লক্ষ টাকায় এবং E9 পাওয়া যাচ্ছে ১ কোটি ১৬ লক্ষ ৫০ হাজার টাকায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com