1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

ফুলছড়িতে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪, ৪.৫০ পিএম
  • ৩০৫ Time View

স্টাফ রিপোর্টারঃ কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেছেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জি এম সেলিম পারভেজ।

বুধবার (৮ মে) দুপুর ১টার দিকে কঞ্চিপাড়া একাডেমি স্কুল মাঠে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। 

সেলিম পারভেজ বলেন, ‘আমি আশা করেছিলাম, এবার সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে। গতকাল রাত ১০টার দিকে ফুলছড়ি-সাঘাটা আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন তার বাসায় প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের ডেকে তার মনোনীত প্রার্থী ‘মোটরসাইকেল’ প্রতীকের আবু সাইদকে জয়ী করার নির্দেশ দেন। জানতে পেরে, গভীর রাতেই রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত করি।’

তিনি আরও বলেন, ‘আজ সকালে ভোট সুষ্ঠুভাবে শুরু হয়েছিল। সকাল ৯টার পর উপজেলার এড়েন্ডাবারি কেন্দ্র থেকে প্রথমে খবর আসে জোর করে ভোট দেওয়া হচ্ছে। এরপর খবর আসে, ৩৪ নম্বর কেন্দ্র এবং ৬০ নম্বর কেন্দ্রে জোর করে ভোট দেওয়া হচ্ছে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের একাধিকবার ফোন করা হলেও, তারা কোনো পদক্ষেপ নেননি। আমি ভোট বর্জন করলাম।’

চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জনের বিষয়ে জানতে চাইলে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব বলেন, ‘এসব অভিযোগ সত্যি নয়। গতকাল রাত ১০ টায় প্রিসাইডিং অফিসারদেরকে সংসদ সদস্যর বাড়িতে ডেকে নেওয়া হয়েছিল, এ কথাও সত্য নয়। আজ সকালে তিনি (চেয়ারম্যান প্রার্থী) যেসব কেন্দ্র নিয়ে সমস্যার কথা জানিয়েছিলেন, সাথে সঙ্গেই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তিনি সন্তুষ্টি প্রকাশ করেছিলেন।

ফুলছড়ি উপজেলায় মোট ভোটার ১ লাখ ২৬ হাজার ৪০ জন। এরমধ্যে পুরুষ ৬২ হাজার ৯৭১ জন ও নারী ভোটার ৬৩ হাজার ৬৯ জন। ফুলছড়িতে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বি করছেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com