1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

শাহজালাল (র.) ওরস উপলক্ষে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১১.২৫ এএম
  • ৩০৯ Time View

সিলেট প্রতিনিধি: দরগাহে হজরত শাহজালাল (র.)-এর বার্ষিক ওরস উপলক্ষে সিলেটে ঐতিহাসিক লাকড়ি তোড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মে) বৃষ্টি উপেক্ষা করে শত শত ভক্ত আশেকানরা শাহজালালের মাজার প্রাঙ্গণে ছুঁটে যান। এ সময় ভক্তদের পরনে ছিল লাল জামা, মাথায় লালপট্টি।

জোহরের নামাজ শেষে দরগায় বেজে ওঠে বিশেষ এক ধ্বনি (যাকে নাকাড়া বলা হয়। ধ্বনি বেজে ওঠার সঙ্গে সঙ্গেই শত-শত মানুষের ¯্রােত শহরতলির লাক্কাতুরা চা-বাগান অভিমুখে যাত্রা শুরু করে।

প্রথা অনুযায়ী ভক্তরা লাক্কাতুরা বাগানের নির্দিষ্ট টিলা থেকে কাঠ সংগ্রহ করে আসরের নামাজের পর ফিরে আসেন দরগায়। তাদের সংগৃহীত কাঠ হজরত শাহাজালাল (রহ.)-এর ওরসের শিরনিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।

প্রতি বছরের ২৬ শাওয়াল শাহজালাল (রহ.)-এর ভক্তরা এ উৎসব উদযাপন করে। অনেকের কাছে দিনটি সিলেটে ইসলামের বিজয় দিন হিসেবেও খ্যাত।

ইতিহাস থেকে পাওয়া তথ্যানুযায়ী, প্রায় ৭০০ বছর আগে ২৬ শাওয়াল ওলিকুল শিরোমণি হজরত শাহজালাল (রহ.) ৩৬০ জন আউলিয়া নিয়ে সিলেটে আসেন। ওই দিনই তিনি জালিম রাজা গৌড়গোবিন্দকে পরাস্ত করে সিলেট বিজয় করেন।

এ জন্য এ দিন টিকে অনেকেই সিলেটে ইসলামের বিজয় দিবস হিসেবেও পালন করে থাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com